কিশোরগঞ্জের নিকলী উপজেলার সিংপুর ইউনিয়নের জালুয়াপাড়া গ্রামে বাড়ির সীমানা নিয়ে সাইফুল মিয়ার গংদের দু‘দফা সংঘর্ষে আবদুল খালেকের পরিবারের লোকজন সহ অন্তত ৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। গুরুতর আহতরা হলেন রহিমা খাতুন (৮২), শাহেদা খাতুন (৭০) আবদুল খালেক (৭৫) তাহেরা খাতুন (৬৫), তিন মাসের অন্তসত্বা জনিয়া খাতুন (১৯) আবু কালাম (৫০) সাইফুল ইসলাম (৪৫) সুকেনা আক্তার (৪০) ও আকলিমা আক্তার (৩৭)। এদের মধ্যে আবদুল খালেক শাহেদা আক্তার ও তাহেরা বেগম কে কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ও বাকী ৬ জনকে নিকলী সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১৭ দিন পাড় হয়ে গেলেও পুলিশ সাইফুল ইসলাম গংদের কে গ্রেফতার করছে না বলে এলাকায় অভিযোগ রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে সাইফূল ইসলাম গংরা বাড়ির সীমানা নিয়ে আবদুল খালেক গংদের প্রায়ই মারধর করে আসছে বলে এলাকায় অভিযোগ উঠেছে। এই ঘটনাটি ঘটে গত ২৭ ডিসেম্বর বিকেল ৩ টার দিকে। এ ব্যাপারে মোঃ সজল মিয়া বাদী হয়ে সাইফুল ইসলাম, আবু কালাম, মামুন সহ ৮ জনের নামে নিকলী থানায় মামলা দায়ের করলেও এ পর্যন্ত আসামীদের গ্রেফতার করছে না বলে তারা দাবি করেন। নিকলী থানার ওসি সামছুল আলম সিদ্দিকী বলেন, আসামীদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রয়েছে বলে উল্লেখ করেন।