দিনাজপুরের বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক্র ভোটিং মেশিন ই ভিএম এর নমুনা ভোট বা মক ভোট গ্রহন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টা হতে ৪ টা পর্যন্ত বীরগঞ্জ পৌর নির্বাচনে প্রথমবারের মত ইলেকট্রনিক্র ভোটিং মেশিন ই ভিএম এ ভোট গ্রহন সম্পর্কে ধারণা দিতে ওই মক ভোট গ্রহন করা হয়। পৌরসভার ৯ টি কেন্দ্রে একযোগে এ কার্যক্রম চলে।
রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম সব কেন্দ্রের মক ভোট পরিদর্শন করেন। তিনি জানান, যেহেতু বীরগঞ্জে ইভিএম এ ভোট গ্রহন এই প্রথম তাই ই ভিএম সম্পর্কে ধারণা দিতে এই মক ভোটের আয়োজন করা হয়েছে এবং জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।
এ সময় তার সাথে ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ নুর-ই-আলম। তিনি ভোটারদের ইভিএম সম্পর্কে ধারণা দেন ও ভোট প্রদানের নিয়ম শিখিয়ে দেন।
উল্লেখ্য ১৬ জানুয়ারি বীরগঞ্জ পৌরসভার ৯ টি কেন্দ্রে ৪৯ টি বুথে ভোট অনুষ্ঠিত হবে।এখানে মোট ভোটার ১৫,৫৪৫ জন।তার মধ্যে পুরুষ ভোটার ৭,৫১৩ এবং মহিলা ভোটার ৮,০৩২ জন।