আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার মুজিব শতবর্ষ উপলক্ষে সরকারের আশ্রয়ণ প্রকল্প(২)এর আওতায় দিনাজপুরের ঘোড়াঘাটে ৫৬৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার পাচ্ছেন আধা পাকা ঘর। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাফিউল ইসলাম জানান, আশ্রয়ণ প্রকল্প(২) ‘ক‘ এর আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধান মন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে সরকার নতুন ঘর নির্মাণের উদ্যোগ গ্রহন করেছেন।এ কর্মসুচীর আওতায় বুলাকীপুর ইউনিয়নে ৯২ টি পরিবার,পালশা ইউনিয়নে ২১১টি পরিবার, সিংড়া ইউনিয়নে ১২০ টি পরিবার, ঘোড়াঘাট পৌর ও ইউনিয়নে ১৪৪ টি পরিবার। ভূমিহীন ও গৃহহীনদের নির্মাণের ঘরগুলো সর্বক্ষণ পরিদর্শন করছেন, ঘোড়াঘাট উপেেজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাফিউল আলম। এসব বসত বাড়িতে থাকছে দ্য়ুঁড়ঃ;টি রুম, একটি রান্নাঘর ও ঘরেরপেছনে নির্মাণ করা হবে লেট্রিন। এ ছাড়া লেট্রিন ও রান্নাঘরের মাঝামাঝি জায়গায় একটা কমন স্পেস ও সামনের দিকে বারান্দা, বাড়ির ফ্লোর ও মেঝে পাকা সহ ঘরের চালে রঙিন ঢেউটিন। প্রতিটি বাড়িতে চার জন সদস্য সহ প্রায় ২ হাজার ২৬৮ জন সদস্য বসবাস করতে পারবেন। ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাফিউল আলম বলেন, ঘোড়াঘাট উপজেলার ১টি পৌর সভা এবং ৪টি ইউনিয়নে ৫৬৭টি পরিবারের ঘর নির্মাণে ব্যয় হবে ৯ কোটি ৬৯ লাখ ৫৭ হাজার টাকা। প্রতিটি বাড়ি নির্মাণে ব্যয় হবে ১ লাখ ৭১ হাজার টাকা। খাস জমির পরিমাণ ১ হাজার ১৩৪ শতাংশ। প্রতি পরিবার পাবে ২ শতক করে খাস জমি। তিনি আরও বলেন, ঘরগুলো নির্মাণের শেষ কাজ চলছে। মুজিব শতবর্ষের উপহার হিসেবে ২০ জানুয়ারি মধ্যেই দুই কক্ষ বিশিষ্ট এসব আধা পাকা বাড়ি মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা উপজেলার তালিকাভুক্ত ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে হস্তান্তর করবেন।