ভৈরবে বন্যা আশ্রয়ণ কেন্দ্রের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে ।। বুধবার দুপুরে শিমুলকান্দি ওয়ার্ড আদর্শ উচ্চবিদ্যালয়ের বন্যা আশ্রয়ণ ও নির্মাণ কাজের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লুবনা ফারজানা,স্থানীয় সাংসদ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের প্রতিনিধি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ সায়দুল্লাহ মিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান রাশেদ। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান যোবায়ের আলম দানিছ ,উপজেলা যুবলীগ আহ্বায়ক অরুণ আল আজাদসহ দলীয় নেতা-কর্মীরা।
প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানাযায় ২০১৯-২০ অর্থবছরে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ২ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে ওয়ার্ড আদর্শ উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয়ণ কেন্দ্রের ৩ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজ গত ২০২০ ডিসেম্বরে শরু হয়েছে এবং আগামী ফেব্রুয়ারী ২০২১ সালে প্রকল্পের কাজ শেষ হবে। নির্মিত ভবনটিতে শিক্ষার্থীদের জন্য ৭টি শ্রেণী কক্ষ,১১টি টয়লেট,আলাদা ওয়াস রুম, শিক্ষকদের জন্য ২টি কক্ষ,২টি ষ্টের রুম ও ১টি রান্না ঘর থাকবে। এ ছাড়া দেশে বন্যা বা প্রাকৃদিক দূর্যোগ দেখা দিলে ভবনটিতে ৪শ জন লোক ও ১শ গবাদি পশু আশ্রয় নিতে পারবে। এয়াড়া ও ভবনটির নীচ তলায় প্রতিবন্ধী নারী ও পুরুষের জন্য আলাদা ২টি কক্ষ রাখা হবে।