ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার সোনারামপুর এলাকায় বাড়ির গেইট চাপায় মমিন নামে এক কিশোর নিহত হয়েছে।ঘটনাটি ঘঠেছে বুধবার দুপুর ২টায়।এদিকে একই সময়ে আশুগঞ্জ সারকারখানা রোড়ে ট্রাকের নিছে চাপা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শিরা জানায়,বুধবার দুপুর আনুমানিক ২টারদিকে মৈশাইর গ্রামের হাজী আক্তার হোমেনের উপজেলার সোনারামপুরের বাড়ির গেইট লাগানোর কাজ দেয় একই গ্রামের সাদির মিয়াকে। সাদির মিয়া গেইট তৈরী করে বুধবার দুপুরে সোনারামপুওে গেইট লাগানোর জন্য নিয়ে আসে। গেইট নিয়ে এসে মমিনসহ আরো ৩/৮জন শ্রমিক দিয়ে গেইট লাগানোর সময় গেইট হাত থেকে ছুটে গিয়ে মমিন ছাপা পড়ে গুরুতর আহত হয়।আশোপাশের রৈাকজন মমিনকে উদ্ধার করে উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মমিন মারা যায়।এনিয়ে মৈশাইর এলাকায় শোকের মাতম চলছে।এ বষয়ে গেইট তৈলীর কাজ পাওয়া সাদিরের সাথে যোগাযোগ করার চেণ্টা করলে তার মোবাইলে পাওয়া যায়নি।
এদিকে একই সময়ে উপজেলার চরচারতলা সারকারখানা রোডে সুমন নামে দুই বছরের এক শিশু ট্রাকের নিচে চাপা পড়ে নিহত হয়েছে বলে জানা গেছে।সুমন চরচারতলা গ্রামের আবু বকরের ছেলে।
আশুগঞ্জ তানার ভারপ্রাপ্ত কমৃকর্তা মোহাম্মদ জাবেদ মাহমুদ বলেন,গেইট চাপা পড়ে কেউ মারা গেছে এ বিকষয়ে আমার কাছে কোন অভিযোগ আসেনি।অভিযোগ পেলে তদন্ত ব্যবস্থা নেওয়া হবে বলৈতিনি জানান।