পাবনার চাটমোহরে ৭ম শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে পুলিশ ৯ম শ্রেণীর এক স্কুলছাত্রকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে বুধবার (১৩ জানুয়ারি) ওই স্কুলছাত্রীর পিতা চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং ১০। পুলিশ স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা পাঠিয়েছে। গ্রেফতারকৃত স্কুলছাত্রকে জেলহাজহতে পাঠানো হয়েছে। ধর্ষণের ঘটনাটি ঘটেছে গত ৪ জানুয়ারি উপজেলার নিমাইচড়া ইউনিয়নের সমাজ করতকান্দি গ্রামে।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা গেছে,উপজেলার সমাজ আশরাফ জিন্দানী উচ্চবিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সমাজ করকান্দি গ্রামের বাবলু মোল্লার ছেলে লিমন মোল্লার (১৬) সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে একই স্কুলের ৭ম শ্রেণীর ছাত্রীর (১২)। এর সম্পর্কের জের ধরে গত ৪ জানুয়ারি ওই স্কুলছাত্র ছাত্রীকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে এনে একই গ্রামের আলতাব হোসেনের ইউক্যালিকটাস বাগানে নিয়ে গিয়ে বিয়ের প্রলোভনে জোরপূর্বক ধর্ষন করে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলে। কিন্তু কোন সুরাহা না হওয়ায় ওই স্কুলছাত্রীর পিতা আলাউদ্দিন চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে স্কুলছাত্র লিমনকে গ্রেফতার করে। চাটমোহর থানার ওসি মোঃ আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান,অভিযুক্ত স্কুলছাত্রকে গ্রেফতার করা হয়েছে। স্কুলছাত্রীর ডাক্তারী পরীক্ষার জন্য পাবনা পাঠানো হয়েছে।