কুলিয়ারচর পৌরসভা নির্বাচনে মেয়র পদে দুইজন প্রতিন্ধন্দিতা করছেন। আগামী ১৬ই জানুয়ারী দ্বিতীয় দফা পৌর নির্বাচন। নির্বাচনের আর মাত্র ৩দিন বাকী রয়েছে। মহিলা ও পুরুষ ভোটার সংখ্যা ২৫ হাজার ৩শত চৌদ্দ ভোট। কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা প্রার্থী মিলিয়ে ৯টি ওয়ার্ডে অর্ধশত প্রার্থী রয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি হাসান সারওয়ার মহসিন মিয়া নৌকা প্রতিক নিয়ে বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। রাত দিন উঠান বৈঠক, পাড়ায় পাড়ায় গনসংযোগ ও কর্মীরা ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। এই দিকে বিএনপির উপজেলা সদস্য সচিব, সাবেক মেয়র ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ নুরুল মিল্লাত ধানের শীষ প্রতিক নিয়ে অনূরুপ ভাবে ভোট প্রার্থনা করছেন। ভোটারদের দুই প্রার্থীর মধ্যে কে বিজয়ী হতে পারে তার কোন জল্পনা কল্পনার শেষ নেই। সাধারণ ভোটাররা হিসাব মিলাচ্ছেন সরকার দলীয় মেয়র প্রার্থীকে বিজয়ী করলে এলাকার উন্নয়ন হবে না কি বিএনপি দলীয় প্রার্থীকে বিজয়ী করলে এলাকার উন্নয়ন হবে এই নিয়ে নানা প্রশ্ন জেগে উঠেছে। তবে আওয়ামী লীগের অনুসারী লোকজনের ধারনা হাসান সারওয়ার মহসিন কে বিজয়ী করলে আগের উন্নয়নের ধারা অব্যহত থাকবে বলে অনেকেই মন্তব্য করছেন। এই বিষয়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হাসান সারওয়ার মহসিন মিয়া বলেন, আমার শেষ জীবনে যখন সুযোগ পেয়েছি, যদি বিজয়ী হই, তাহলে কুলিয়ারচর পৌরসভাকে মডেল পৌরসভা হিসেবে পরিগণিত করবেন বলে তিনি জানান। অন্যদিকে বিএনপির ধানের শীষ মেয়র প্রার্থী মোঃ নূরুল মিল্লাত উল্লেখ করেন, তিনি আগেও এই পৌরসভার মেয়র ছিলেন। তার বিশ্বাস ভোটার রা তাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে তিনি আশা পোষণ করেন।