লোকসানের দায় শ্রমিকদের উপর না চাপিয়ে দুর্নীতিবাজ আমলাদের বিচার কর। রাষ্ট্রীয় চিনিকল বন্ধ নয়, আধুনিকায়ন করে চালু রাখ দাবীতে দিনাজপুরের সেতাবগঞ্জ চিনিকলে বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সভা অনুষ্ঠিত।
মঙ্গলবার ঘন্টাব্যাপী বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে সেতাবগঞ্জ চিনিকলে কেন্দ্রীয় নেতাদের ঝটিকা সফরে এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
বাম গণতান্ত্রিক জোট দেশের সম্পদ লুটপাটের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহবান জানিয়ে চিনিকল এলাকাসমূহে ১০ থেকে ১২ জানুয়ারি সফর কর্মসূচি ঘোষণা করে। কুষ্টিয়া থেকে শুরু হয়ে এই সফর ইশ্বরদী-লালপুর-নাটোর- জয়পুরহাট-মহিমাগঞ্জ-শ্যামপুর-সেতাবগঞ্জ-ঠাকুরগাঁও হয়ে পঞ্চগড়ে গিয়ে শেষ হবে।
প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাম গণতান্ত্রিক জোটের সম্মনয়ক ও সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন,স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগে অবিলম্বে বন্ধ ৬টি চিনিকলসহ ৯ টি চিনিকল আধুনিকায়ন করে চালু রাখার দাবী করেন।
২৬ মার্চের আগে ৬টি চিনিকল চালু না হলে আখচাষী ও শ্রমিক-কর্মচারীদের সঙ্গে নিয়ে প্রতিটি জেলা, উপজেলায় বৃহত্তর সভাবেশের মাধ্যমে ঢাকা অবরোধ করা হবে।
বাম গণতান্ত্রিক জোটের প্রতিবাদ সভায় বাংলাদেশের কমিউনিস্ট পাটির বোচাগঞ্জ উপজেলা কমিটির সভাপতি দুলাল চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য বজলুর রশীদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন নান্নু, বিল্পবী ওয়ার্কার্স পাটির পলিট ব্যুরো সদস্য আনছার আরী দুলাল, গণতান্ত্রিক বিপ্লবী পাটির কেন্দ্রীয় কমিটির সদস্য শহীদুল ইসলাম মাসুদ, গণসংহতি আন্দোলনের কমিটির সদস্য দীপক রায়, ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম, কমিউনিস্ট পাটির দিনাজপুর কমিটির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, বোচাগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুস সামাদ প্রমুখ।