মোস্তাফিজুর রহমার ফিজার ফাউন্ডেশনের উদ্যোগে দিনাজপুরের পার্বতীপুরে পত্রিকা বিক্রেতাদের (হকার) মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়। মঙ্গলবার দুপুরে পার্বতীপুর প্রেসক্লাবের আয়োজনে এসব শীতবস্ত্র বিতরন করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রেসক্লাবের সভাপতি শ.আ.ম হায়দার, সাংবাদিক আতাউর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক আহসান হাবীব নয়ন, দৈনিক দেশ রূপান্তর পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি সোহেল সানী ও নিউজ পোর্টাল অনলাইন মুক্তিনিউজ২৪কমের বার্তা সম্পাদক মিলন পারভেজ।