সিংড়ায় বন্দি খাঁচা থেকে মুক্ত আকাশে উড়লো ২টি ঘুঘু পাখি। আর মুচলেকায় ছাড়া পেল এক কিশোর পাখি চোর। মঙ্গলবার দুপুরে পাখি দুটি সিংড়া থানা চত্বরে অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর-এ-আলম সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) রফিকুল ইসলাম, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী হাসান ইমাম প্রমূখ। এর আগে রাত ১১টায় সিংড়া পৌর শহরের গোডাউল পাড়া মহল্লা থেকে খাঁচায় বন্দি পাখিসহ ইয়াছিন আলী নামের এক কিশোরকে আটক করেন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সদস্যরা। অতপর চোরকে রাতেই থানায় নিয়ে আর কোন দিন চুরি বা কোন রাষ্ট্র বিরোধী কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।