কিশোরগঞ্জের করিমগঞ্জে অভিযান চালিয়ে দুইটি তক্ষকসহ এক অবৈধ তক্ষক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেফতারকৃত মতিউর রহমান(৩৬) করিমগঞ্জ উপজেলার উজান ভরাটিয়া এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।
সোমবার (১১ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে করিমগঞ্জ উপজেলার উজান ভরাটিয়া এলাকা থেকে তক্ষকসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ও অনুসন্ধানে জানা যায় যে, ওই আসামি তক্ষকগুলো রাঙ্গামাটি হতে সংগ্রহ করে বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। গ্রেফতারকৃত ব্যক্তি আরও জানান, তক্ষকগুলো তিনি ৪০ হাজার টাকায় ক্রয় করে প্রতিটি তক্ষক ৫ লক্ষ টাকা মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে সংগ্রহ করেছেন।
এবিষয়ে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে করিমগঞ্জ থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন, র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক ( উপ-পরিচালক) লে. কমান্ডার এম. শোভন খান।