৭ দফা দাবীতে নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্দ্যোগে দিনাজপুরে মানববন্ধন ও আলোচনা সভা করেছে সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের উদ্দ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপরে তারা দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে একই দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন পালন করে।
সংগঠনের সভাপতি মো: মাহমুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নন-এমপিও নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক-কর্মচারী পরিষদের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো: আবুর বারী তালুকদার, সাদ আহম্মেদ, আবু বক্কর মো: এরশাদুল হক, শফিকুর ইসলাম ও নুর কুতুবে আলম প্রমুখ।
কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শরীফুজ্জামান আগা খান বলেন, আমাদের চাকুরী জীবনের অধিকাংশ সময় বিনা বেতনে পার হেেয় গেলেও একনো স্থায়ী চাকুরী ও বেতনের কোনো নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেয়াও কঠিন। বর্তমানে এমপিও নীতিমালা সংশোধনের কাজ চলছে আমরা সরকারের কাছে শিক্ষা প্রতিষ্ঠান বান্ধব নীতিমালা প্রণয়নের দাবী করছি।
উল্লেখ্য, ৭টি দাবীর মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অনুকুলে এমপিও নীতিমালা চাই, যে সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিও এমপিওভুক্তির আওতায় আসতে পারবে না তাদের ক্ষেত্রে সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে জেষ্ঠতা বিবেচনায় নিতে হবে, প্রতি বছর শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে- শিক্ষামন্ত্রীর এই ঘোষনা অনুযায়ী চলতি অর্থ বছরেই এমওিভুক্তি সম্পন্ন করতে হবে, স্বীকৃতির সময় থেকে শিক্ষক-কর্মচারীদের চাকুরীর বয়স গণনা করাসহ অন্যান্য আরো ৩টি দাবী বাস্তবায়ন করতে হবে।