অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত সেরাম ইনস্টিটিউটের ভ্যাকসিন ২৫ জানুয়ারির মধ্যে প্রথম ধাপে ৫০ লাখ দেশে আসবে বলে আশা করছে সরকার। ছয় মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেওয়ার কথা সেরাম ইনস্টিটিউটের।
সোমবার এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠক হয়। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রীরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেন।
গত নভেম্বরের প্রথম সপ্তাহে ভারতের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউটের সঙ্গে বাংলাদেশ সরকার ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ত্রিপক্ষীয় চুক্তি হয়।
বেক্সিমকো ফার্মা আমাদের জানিয়েছে, টিকা আসার পর দুই দিন বেক্সিমকোর ওয়্যারহাউজে থাকবে। সেরামের কাছ থেকে টিকা এনে বাংলাদেশ সরকারের হাতে তুলে দেবে বেক্সিমকো।
গত ২ ডিসেম্বর বিশ্বের প্রথম দেশ হিসেবে যুক্তরাজ্য ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দেয়। এরপর যুক্তরাষ্ট্র ও কানাডাসহ বিভিন্ন দেশে এই টিকা প্রয়োগ করা হচ্ছে।