কিশোরগঞ্জ সদর উপজেলায় আইন শৃঙখলাসভাসহ জানুয়ারি মাসের বিভিন্ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১১ জানুয়ারি) উপজেলার হল রুম মিলনায়তনে আইন শৃঙখলা কমিটি, শিশু ও নারী নির্যাতন টাস্ক ফোর্স কমিটি, এনজিও সমন্বয় কমিটি, কৃষি ঋণ কমিটির সভাসহ ৬টি কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভাইস চেয়ারম্যান আঃ সাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ মাছুমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) সাগুফতা হক, কিশোরগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (কমিউনিটি পুলিশিং এ- ইন্টিলিজেন্স) জয়নাল আবেদীন, সদর সমাজ সেবা কর্মকর্তা মোঃ হুমায়ুন আহমেদ কবীর ভূইয়া,কৃষি কর্মকর্তা মোঃ জামাল উদ্দিনসহ বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, ইউপি চেয়ারম্যান, এনজিও প্রতিনধি, ব্যাংক কর্মকর্তাগণসহ সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।