আগামী ১৬ জানুয়ারি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচন উপলক্ষে বিএনপির মনোনীত প্রার্থী হাজী মোঃ ইসরাইল মিয়া জেলা সদরের সাংবাদিকদের সাথে মতবিণিময়সভা করেছেন। সোমবার দুপুরে স্টেশন রোডের বিএনপি অফিস কার্যালয়ে আয়োজিত মতবিণিময় সভায় বিএনপির মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ভিপি জাতীয় ক্রীড়াবিদ হাজী মোঃ ইসরাইল মিয়া সুষ্ঠু নির্বাচন দাবী করে বলেন, আগামী ১৬ জানুয়ারি ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ পৌরসভার নির্বাচনে সুন্দর পরিবেশে নির্বিগ্নে ভোটারগণ ভোট কেন্দ্রে এসে ভোট প্রদানের জন্য ভোটারদের প্রতি আহবান জানিয়ে সকলের দোয়া কামনা করেছেন।
মতবিণিময়সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, ১ম যুগ্ন সম্পাদক সাবেক ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম আশফাক, সিনিয়র যুগ্ন আহ্বায়ক মাহবুবুল আলম,স্বেচ্ছাসেবকদলের সভাপতি নাজমুল আলম, জেলা যুবদলের সভাপতি জিএস খসরুজ্জামান শরীফ, জেলা কৃষকদলের সভাপতি মাজহারুল ইসলাম প্রমুখ।