কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সরারচর হালিমপুর সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা সাফিউদ্দিন আহম্মদ সোমবার প্রথম ও যোগদান করলেন। জানা যায়, সাফিউদ্দিন আহম্মদ ১৯৯১ সনে প্রথম উপ-সহকারী ইউনিয়ন ভূমি কর্মকর্তা হিসাবে দাপ্তরিক কাজ শুরু করেন। ১৯৯৬ সনে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা হিসাবে পদোন্নতি পান। এরপর থেকে তিনি স্বপদে সুনামের সহিত দেড় যুগের ও বেশি কাল ধরে এই পদে আছেন। গত ৬ বছর পূর্বেও এই অফিসে চাকরী করে গেছেন বলে জানা গেছে। তিনি যোগদান করায় এলাকার অনেক সুধীজন আকাক্সক্ষা ব্যক্ত করেন। জেলা ভূমি সহকারী কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি জ্যুর্তিময় রায় বলেন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাফিউদ্দিন আহম্মদ যোগদান করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।