নাটোরের লালপুরে প্রাথমিক বিদ্যালয়ের ভবনের নির্মান কাজে অনিয়মের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছেন এলাকাবাসী। স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিডি)’র তত্বাবধানে এই ভবন নির্মাণ কাজ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ’। চারতলা ফাউন্ডেশনে একতলা ভবনটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৯২ লক্ষ ২৯ হাজার টাকা।
সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতায় নির্মাণ কাজ শুরু হয় গত ২৪/০৮/২০২০ তারিখে। কিন্তু কাজের শুরুতেই নি¤œমানের সামগ্রী এবং অনিয়মের কারণে কাজ বন্ধ করে দেয় এলাকাবাসী। পরবর্তীতে এলাকাবাসী এবং স্কুল পরিচালনা কমিটির কাছে ভালো কাজের প্রতিশ্রুতি দিয়ে পূনরায় কাজ শুরু করে ঠিকাদার প্রতিষ্ঠানটি। চলমান কাজ দেখতে গিয়ে অত্যন্ত নি¤œমানের কাজের কারণে আবারো বন্ধ করে দেয় এলাকাবাসী।
সরেজমিনে গিয়ে দেখা যায়- মূল ফাউন্ডেশনের উপরে ড্রপ ঢালাই হয়েছে নামমাত্র। বিভিন্ন যায়গায় রড বের হয়ে আছে এবং চর্তুদিকে অসমতল। বালি সিমেন্টের মিশ্রণ পরিমিত না হওয়ায় ৪/৫দিন পূর্বের গাথুনী সামান্য ধাক্কাতেই ধসে যাচ্ছে। এলাকাবাসী ও জনপ্রতিনিধির মধ্যে মাজেদুল ইসলাম, ডালিম সরকার, আলাল মেম্বরসহ প্রত্যক্ষদর্শীরা জানান- ড্রপ ঢালাইয়ে খুবই নাজুক অবস্থায় কাজ করে তা মাটি দিয়ে দ্রুত ঢেকে দেওয়ার সময় আমরা এলাকাবাসীর সহযোগীতায় তা হাতেনাতে ধরে ফেলি এবং কাজ বন্ধ করে দিয়েছি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দা উম্মে আর (রুমা) জানান- আমি চাই, বাচ্চাদের নিরাপত্তা এবং ভবিষ্যতের জন্য সঠিক নিয়ম এবং সিডিউল অনুযায়ী কাজ হোক। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বাবর আলী মাষ্টার বলেন- নি¤œমানের কাজের প্রতিবাদ করি এবং পূনরায় অনিয়মকালে আমরা হাতে নাতে ধরে কাজ বন্ধ করে দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিষয়টি বিভিন্ন দপ্তরে জানিয়েছি। তিনি আরও বলেন- আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি এবং এলাকাবাসীর গণ স্বাক্ষরিত একটি অভিযোগ পত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দাখিল করা হয়েছে।
এবিষয়ে প্রগতী এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী সাইফুল ইসলাম বলেন- আমার পক্ষ থেকে এই কাজের বিষয়ে কোন পিছুটান নেই, আমি বারবার ওই এলাকার জনপ্রতিনিধিসহ বিদ্যালয় সভাপতিকে অবগত করেছি যে আপনাদের প্রতিষ্ঠান আপনারা কাজ বুঝে নিবেন।
উপজেলা প্রকৌশলী জুলফিকার আলী বলেন- তদন্ত করে ভবনের ত্রুটি পাওয়া জায়গাগুলো আবারো নতুন করে নির্মাণ করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানিন দ্যুতি জানান- আমাকে এলাকাবাসী এবং বিদ্যালয় পরিচালনা কমিটি বিষয়টি অবগত করেছে, আমি উপজেলা প্রকৌশলীকে দায়িত্ব দিয়েছি, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।