নাটোরের সিংড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা হয়েছে। রোববার সন্ধ্যা ৬টায় উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করে উপজেলা, পৌর আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওহিদুর রহমান, সহ-সভাপতি আবদুল ওয়াদুদ মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক ও ইটালী ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, ডাহিয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম, কলম ইউপি চেয়ারম্যান মঈনুল হক চুনু, থানা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম, পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার, জিএ সরকারি কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল প্রমূখ। দোয়া পরিচালনা করেন পৌর ওলামা লীগের সভাপতি ইদ্রিস আলী সুমন।