যশোর খুলনা মহাসড়কের অভয়নগরের সরদার জুটমিলের সামনে সড়ক দুর্ঘটনায় দুই মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন নড়াইল সদরের আকছিয়ার মোল্যার ছেলে রানা (২৪) ও নড়াইল সদরের পচিশিয়ার হালিম মোল্যার ছেলে নাসিম(২২)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার তৌহিদুল ইসলাম জানান, শনিবার বেলা ১১টা ৫০ মিনিটের সময় সরদার জুট মিলের গেটের সামনে যাত্রীবাহী বাস ও আলু বোঝাই ট্রাকের মাঝখানে পড়ে মটরসাইকেল আরোহী রানা ও নাসিম মারা যায়। তাদের ব্যবহৃত পালসার মটরসাইকেল নড়াইল ল ১১-২৫০৭ মারাতœক ক্ষতিগ্রস্ত হয়।
নিহতদের লাশ অভয়নগর হাইওয়ে ফাঁড়ি পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।