পাবনার সুজানগরের ভবানীপুর গ্রামের নায়েব আলী শেখের একটি হালের বলদ চুরি হয়ে গেছে। শনিবার দিবাগত রাতে ঐ চুরির ঘটনা ঘটে।
এলাকাবাসী জানায়, শুক্রবার সন্ধ্যা রাতে ওই নায়েব আলী আনুমানিক এক লাখ টাকা মূল্যের ঐ হালের বলদ বাড়ির গোয়াল ঘরে রেখে ঘুমিয়ে পড়ে। একটি সঙ্গবদ্ধ চোরের দল শনিবার দিবাগত রাত ১টার দিকে বলদটি চুরি করে নিয়ে যায়। সুজানগর থানার ডিউটি কর্মকর্তা মতিউর রহমান বলেন বলদ চুরির ঘটনায় থানায় কোন অভিযোগ হয়নি। অভিযোগ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।