কেশবপুরের সাগরদাঁড়িতে বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যশোর-৬ (কেশবপুর) আসনের এমপি ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক শাহীন চাকলাদার বলেছেন আওয়ামী লীগ সরকার অবহেলিত মানুষের কল্যাণে কাজ করে চলেছে।
বৃহ¯পতিবার দুপুর সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্ত’র সভাপতিত্বে ভাতা বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবদুল মজিদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমীন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম, সহ সভাপতি এইচ এম আমির হোসেন,সাধারণ স¤পাদক গাজী গোলাম মোস্তফা ও পৌর আওয়ামী লীগের সভাপতি মেয়র রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক স¤পাদক রেজাউল ইসলাম এবং যশোর পৌর আওয়ামী লীগের সাধারণ স¤পাদক মাহামুদ হাসান বিপু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম।