পাবনার আটঘরিয়া উপজেলার দেবোত্তর ইউনিয়নের পাটেশ্বর নামক স্থানে আকরাম আলী (৪২) নামের এক রাজমিস্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
বুধবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। মঙ্গলবার দিবাগত রাতের কোন এক সময়ে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে পুলিশের ধারনা৷
নিহত আকরাম জেলার চাটমোহর উপজেলার কচুয়াগাড়িয়া গ্রামের মৃত আবদুস সামাদের ছেলে।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এ সময় লাশের পাশে থেকে একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, নিহত আকরাম আলীকে পিটিয়ে এবং মুখ থেতলে হত্যা করা হয়েছে। তবে হত্যার সঠিক কারণ অনুসন্ধান করছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারনা বাড়ি থেকে কৌশলে তুলে এনে হত্যার ওর দূর্বৃত্তরা ঘটনাস্থল থেকে সটকে যায়।