নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ ছাত্রলীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ০৪ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগ সভাপতি আবু সুফিয়ান হোসাইন ও সম্পাদক আহসান হাবীব পান্নু শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জাতীয় সংসদের বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পিকে সাথে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে দলীয় অফিসে কেক কাটেন সাংসদ শহীদুজ্জামান সরকার। পরে দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। এ সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র আমিনুর রহমান, যুগ্ম সম্পাদক ওবায়দুল হক সরকার, সাংগঠনিক স্পাদক ও উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, উপজেলা ছাত্রলীহ সহ-সভাপতি কাশ্মীর আহমেদ, নুর আলম বাবু, পৌর ছাত্রলীগ ভারপ্রাপ্ত সভাপতি পাস্কায়েল হেমরম, সম্পাদক আনন্দ কুমার শীল প্রমুখ উপস্থিত ছিলেন।