বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে নওগাঁর পোরশায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় নিতপুর দলীয় কার্যলয় থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মুক্তিযোদ্ধা কমপ্লেক্্ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মাধ্যমে শেষ হয়। পরে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক নাসির তামিম। আলোচনা সভায় অংশগ্রহণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ শাহ্ মঞ্জুর মোরশেদ চৌধুরী, সহ-সভাপতি ওবাইদুল্লাহ্ শেখ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক কাজিবুল ইসলাম, ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, বাহারুল ইসলাম, রেজোয়ান, নিতপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি এনামুল হক, সাঃ সম্পাদক হাবিবুর রহমান সহ স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ।