নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সুষ্ঠু ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে। ০৩ জানুয়ারী বিকেল ৪ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এম.পির সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফ, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও গনপতি রায়, ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর এ মুর্শেদ, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম, ওসি আবদুল মমিন, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, বীর মুক্তিযোদ্ধা ফরমুদ হোসেন উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপনসহ বিভিন্ন মেডিকেল অফিসার, নার্স ও মিডওয়াইফগণ উপস্থিত ছিলেন।