ঝিনাইদহে করোনায় কাজী মোঃ রিয়াজুল ইসলাম পিয়াস (২৬) নামে এক যুবক ঢাকার আনোয়ার খান মর্ডাণ কলেজ এ- হাসপাতালে মৃত্যু হয়েছে। তিনি ঝিনাইদহ শহরের পার্কপাড়ার কাজী আমিনুল ইসলাম মিন্টুর একমাত্র ছেলে। ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ উপপরিচালক মোঃ আবদুল হামিদ খান জানান, পিয়াসের শারীরিক অসুস্থতা দেখা দিলে ঝিনাইদহ সদর হাসপাতালে নমুনা সংগ্রহ পরীক্ষা করে গত ১৯ ডিসেম্বর রিপোর্ট পজিটিভ আসে। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ২৪ ডিসেম্বর আনোয়ার খান হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। পিয়াস সবে মাত্র বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে চাকুরীর সন্ধানে ছিল। ঝিনাইদহ সদর উপজেলার মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কেন্দ্রের শিক্ষক মাওলানা শাহিনুরের নেতৃত্বে ঝিনাইদহ কেন্দ্রীয় গোরস্থানে শনিবার সন্ধ্যায় তার দাফন করা হয়। ইসলামিক ফাউন্ডেশন ঝিনাইদহ গঠিত কমিটি এ পর্যন্ত ৬৫ জন করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির লাশ দাফন সম্পন্ন করলো।