মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষে একটা সংগঠনের প্রয়োজনীয়তা অনুভব করে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার পৌর এলাকার আড়পাড়া গ্রামের সন্তান আব্দুল্লাহ আল মাসুম।২০১০ সালে তার এ ভাবনা থেকে আড়পাড়া গ্রামের সোহান,রিয়াল,রিপন, সহ ৩০ জনকে ছাত্র ও যুবকদের নিয়ে এক আলোচনা সভা করেন।সেই আলোচনা সভাতে মাদকমুক্ত ও বাল্যবিবাহ বিরোধী সমাজ গড়ার অঙ্গিকার নিয়ে ইয়াংস্টার ক্লাব নামক একটি সংগঠনের যাত্রা শুরু হয়।
এর পরবর্তীতে ক্লাবটি গরিব অসহায় পরিবারের পাশে দাড়ানো,গরিব ছাত্র-ছাত্রীদের পাশে ও ফ্রি টিউশন পড়ানো,শিশুদের বিনোদনের মাধ্যম তৈরি, খেলাধুলা ও রক্তদান এসব বিষয় গুলো নিয়ে এগিয়ে চলে।
এসব শুনে ও দেখে বাড়তে থাকে ক্লাবের সদস্য। ক্লাবটি আস্তে আস্তে এগিয়ে চলে মানুষের নানামুখী কল্যানে। ইয়াংস্টার ক্লাবটির প্রতিষ্ঠাতা আব্দুল্লাহ মাসুম জানান,তারাকরোনাকালীন সময়ে ২৬ হাজার টাকায় ১০৫ টি গরিব অসহায় পরিবারকে বিভিন্ন খাদ্য সামগ্রী ও নগদ অর্থ দেওয়া হয়েছে।
২০১০ সাল থেকে প্রতি বছর ঈদ উপলক্ষে পৌর এলাকার ৫০টি গরিব পরিবারকে দেওয়া হয় কাপড় ও খাদ্য সামগ্রী এবং ১০০ টি পরিবারকে সেমাই ও চিনি দেওয়া হয়।
এছাড়া প্রতি বছর বৃক্ষরোপন, রক্তদান, ও গরীব ছাত্রদের ফ্রি টিউশন পড়ানো হয়। যুব সমাজ ও ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলার টুর্নামেন্ট প্রতিযোগিতার আয়োজন করে থাকে ক্লাবটির সদস্যরা। যেমন -গত বছর ঘুড়ি প্রতিযোগিতার আয়োজন করে ।
তিনি আরো জানান ২০২০ সালে ৭০ হাজার টাকা বাজেটে প্রতিষ্ঠা বার্ষিকি পালনে ছিল আনন্দ শোভাযাত্রা, সমাবেশ,খেলাধুলা সহ সারাদিন বিভিন্ন ইভেন্টস। সন্ধার পর হয় সাংস্কৃতিক ও পুুরস্কার বিতরনী অনুষ্টান। ক্লাব প্রতিষ্ঠার পর থেকে পৌর ও আড়পাড়া গ্রাম এলাকায় মাদক ব্যবসায়ী ও সেবনকারী প্রায় নিমূূল হয়েছে।
ইয়াংস্টার ক্লাবের ছায়াতলে আছে যারা সবাই মাদক বিরোধী। আড়পাড়া এলাকাবাসীরা জানান ইয়াংস্টার ক্লাবটির সদস্যবৃন্দরা সবাই শিক্ষিত সন্তান,তাদের কারনে এলাকায় মাদকমুক্ত সমাজ ও শিক্ষার মান উন্নয়ন হয়েছে। তারা আরো বলেন জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবান ধনী ব্যাক্তিরা উৎসাহ ও সয়াহতা প্রদান করলে কালীগঞ্জ ইয়াংস্টার ক্লাবের চিন্তা চেতনা আরো বেগবান ও সফল হবে।