নওগাঁর রাণীনগরে চতুর্থ শ্রেনীর শিশু (১১) ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে সজীব হোসেন (১৬) নামে এক কিশোরের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে শনিবার রাতে গ্রেফতার করা হলে শিশু আইনে থানা থেকেই ওই কিশোরকে অভিভাবকের জিম্মায় ছেরে দেয়া হয়েছে।
জানাগেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের জনৈক ব্যক্তির মেয়ে শুক্রবার দুপুর আড়াইটায় বাড়ী থেকে মাঠে যাচ্ছিল। এ সময় এনায়েত পুর দরগা পাড়া এলাকার বাঁশঝাড়ের কাছে পৌছলে কিশোর সজীব তাকে ঝাপটে ধরে নানা ভাবে যৌন নিপীড়ন করে। এ সময় লোকজন দেখতে পেলে সজীব দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় শনিবার রাতে শিশুর বাবা বাদী হয়ে কিশোর সজীবের বিরুদ্ধে মেয়েকে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে ওই রাতেই সজীবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। এরপর তাকে শিশু আইনে শর্ত সাপেক্ষে বাবা,মা’র জিম্মায় ছেরে দেয়া হয়।
রাণীনগর থানার ওসি মো: শাহিদ আকন্দ বলেন, যেহেতু অভিযুক্ত “কিশোর” বয়সের ,সেহেতু একজন প্রফেশন অফিসারের উপস্থিতীতে শিশু আইনে শর্ত সাপেক্ষে বাবা,মা’র জিম্মায় দেয়া হয়েছে।