দ্বিতীয় ধাপের ঝিনাইদহের শৈলকুপা পৌর নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খানকে দল থেকে বহিস্কার করা হয়েছে। তৈয়বুর রহমান দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে মেয়র প্রার্থী হলে তাকে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে রোববার দুপুরে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের জরুরী সভায় তাকে দল থেকে বহিস্কার করা হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য আবদুল হাই ও সাধারণ সম্পাদক মেয়র সাইদুল করিম মিন্টুর স্বাক্ষরিত বহিস্কারের চিঠি সাংবাদিকদের দেওয়া হয়।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সংগাঠনিক সম্পাদক আবদুল হাকিম আহমেদ জানান, বাংলাদেশ আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড কর্তৃক শৈলকুপা পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসাবে কাজী আশরাফুল আজমকে মনোনয়ন দেওয়া হয়। তার বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হওয়ায় গঠনতন্ত্র মোতাবেক শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খানকে আওয়ামী লীগ থেকে বহিস্কার করা হয়েছে।এব্যাপারে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খানের সাথে মুঠো ফোনে যোগাযোগ কারার চেষ্টা করলে তার পাওয়া যায়নি।