বৈশ্বিক মহামারি করোনাকে পুঁজি করে নানা কৌশলে রেলওয়ের অর্থ লুটপাটের চেষ্টা করছে দেশী-বিদেশী দুর্নীতিবাজরা। করোনায় যখন বিশ্ব স্থবির তখন বিধাতার গজবকে পুঁজি হিসেবে কাজে লাগিয়েছে কোরিয়ার অসাধু ঠিকাদার প্রতিষ্ঠান হুন্দাই রোটেম কোম্পানি। এদিকে রেলওয়ের উন্নয়নে ৪১ প্রকল্পের মেয়াদ বৃদ্ধিতে পরিচালকদের পোয়াবারো।
কোরিয়ার হুন্দাই রোটেম কোম্পানির দেয়া দশটি লোকো মোটিভ ক্রয় প্রকল্পের পিডি মো.নূর আহমেদ হোসাইন বলছেন,বৈশ্বিক মহামারির দোহাই দিয়ে ক্রয়াদেশের শর্ত ভঙ্গ করে রেলপথ মন্ত্রণালয়কে দেয়া দশটি লোকোমোটিভের বাকি অর্থ ছাড় নিতে মরিয়া ঠিকাদার প্রতিষ্ঠান। তাদের পাওনা পরিশোধ না করার পক্ষে অনড় প্রকল্প পরিচালক। তাদের বিরুদ্ধে শাস্তির দাবি করেন তিনি।
পিডি বলেন, সিসিআইসি এবং পিএসআই উভয়ই দেশের সাথে প্রতারণা করেছে। প্রতারকদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। তদন্ত আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন নূর আহমেদ। তিনি বলেন, ইঞ্জিনগুলো ম্যানুফ্যাকচারিংয়ের গুরুত্বপূর্ণ সময়ে তারা কেউ কারখানায় উপস্থিত ছিলেন না।
উল্লেখ্যঃ করোনার প্রার্দুভাবে থমকে গেছে রেলওয়ের উন্নয়ন প্রকল্পের কাজ। রেলপথ মন্ত্রণালয়ে মেগা প্রকল্পসহ চলমান মোট ৪১টি উন্নয়ন প্রকল্পের কার্যক্রম প্রায় থেমেইছিল। কিছু কিছু প্রজেক্টের কাজ চলেছে লোকাল ট্রেনের মতো খুঁড়িয়ে খুঁড়িয়ে। এখনও চালু হয়নি সকল প্রজেক্টের কাজ। ৪১টি প্রকল্পের মধ্যে ১৪টি প্রজেক্টের ১ বছর ২০২১ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে। প্রকল্পের মেয়াদ বাড়লে পিডিদের সুযোগ -সুবিধা অথাৎ তাঁদের পোয়াবারো।
রেলের উন্নয়নে প্রথম প্রকল্প ঢাকা-চট্টগ্রাম। প্রজেক্টের কাজ শুরু হয় ২০০৭ সালের ১ জুলাই। এই প্রকল্পের পরিচালক ছিলেন মো.মিজানুর রহমান। সর্বশেষ ৪১ ন-ং রেলওয়ের রোলিং স্টক অপারেশন উন্নয়ন (কারিগরি সহায়তা) প্রকল্প। এই কাজটি শেষ হওয়ার কথা রয়েছে ২০২১সালের ৩০ জুন। বিভিন্ন সময়ে এ সব প্রকল্প একনেক সভায় অনুমোদন হয়।
বিগত সময়ে প্রকল্প পরিচালকদের গাফিলতির কারণে প্রজেক্টের ব্যয় বৃদ্ধি পাওয়ার অভিযোগ রয়েছে। বিশ্লেষকরা বলছেন, যত বড় প্রকল্প, তত বেশি দুর্নীতি। প্রকল্প যত বিলম্বিত হয়, খরচও ততই বাড়তে থাকে। আর সেই সুযোগ-সুবিধা নেওয়া এবং লুটপাটের সুযোগ বাড়ানোর জন্য প্রকল্প ঝুলিয়ে রাখা হয় দিনের পর দিন। যতদিন প্রকল্প আছে ততদিন আছেন প্রকল্প পরিচালক, বিদেশ সফর, সরকারি গাড়ির যথেচ্ছ ব্যবহার আর প্রকল্পের জন্য নানা ধরণের যন্ত্রপাতি ও উপকরণ কেনা বাবদ বরাদ্দ হওয়া কোটি কোটি টাকা নয়-ছয় করে নিজের আখের গোছানোর দিকেই মনোযোগ বেশি দেন। এমন চিত্র একেবারে সাধারণ বিষয় দেশের রেলখাতে।
প্রকল্পের মাধ্যমে কেনা-কাটা, সেতু নির্মাণ, নিয়োগ, যাত্রীসেবা, ট্রেন ও রেললাইন দেখভালসহ সব ক্ষেত্রেই চলছে অনিয়ম। দুর্নীতি ও অনিয়মের কারণে সুফল আসেনি রেলে। বিশ্বের প্রায় সর্বত্র যেখানে রেলব্যবস্থার ব্যাপক উন্নয়ন ঘটেছে, সেখানে আমাদের দেশে রেল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে।
রেলপথ মন্ত্রণালয়ের অথনীতিবিদ প্রকৌশলী এস এম সলিমুল্লাহ বাহার বলেন,১৪টি প্রকল্পের মেয়াদ ১ বছর বৃদ্ধি পেলেও অতিরিক্ত অর্থ বরাদ্দ দেয়া হয়নি।
কোরিয়ার দশটি ইঞ্জিনে অনিয়মের বিষয়ে গঠিত তদন্ত সমিটির আহবায়ক যুগ্ম-সচিব মো,ফারুকী আজ শনিবার বিকেল ৩.৫৫ মিনিটে প্রতিবেদকে বলেন,১৫কার্যদিেসের মধ্যে তদন্ত সম্পন্ন করা যায়নি। কোরিয়ার হুন্দাই রোটেম জানুয়ারীর ২৪ তারিখ পর্যন্ত সময় চেয়েছে। তাদেরকে আরও আগে তদন্ত প্রশ্নের জবাব দিতে রোববার আবারও চিঠি দেয়া হবে। যদি তারা সঠিক সময়ে উত্তর না দেন তাহলে পিডির অভিযোগ আমলে নিয়ে প্রতিবেদন দেওয়া হবে।