সারা দেশের ন্যায় ঝিনাইদহ কালীগঞ্জে করোনা মহামারির মধ্যে বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে শহরের মোবারক আলী বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে বই দেন প্রধান অতিথি ঝিনাইদহ ৪ আসনের জাতীয় সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইচ চেয়ারম্যান শিবলী নোমানি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজমল হাসান টিপুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহি সদস্য আজিত ভট্রাচার্জ,শিক্ষক,অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। করোনা মহামারির মাঝেও সামাজিক দুরুত্ব বজায় রেখেই বই বিতরণ করায় খুশি শিক্ষার্থী ও অভিভাবকরা।