বরগুনা সদর উপজেলার বড়ইতলা ফেরীঘাট সড়কে গোলবুনিয়া নামক এলাকায় দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রাসেল (৩২) নামের একজন নিহত এবং গুরুতর আহত বিধান শুক্রবার সকালে হাসপাতালে মৃত্যূবরণ করেন।
নিহত রাসেল সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে ফুলঢলুয়া এলাকার আবদুস সত্তার ছেলে। সে ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক ছিলেন।
বৃহষ্পতিবার (৩১ ডিসেম্বর ২০২০) রাত আনুমানিক ১০ টা ২০ টার দিকের বরগুনা-বড়ইতলা সড়কের বরইতলা গোলবুনিয়া নামক এলাকার এই দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো দু’জন।আহতদেরকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহতরা হলেন: বিধান (২৩) ও জুলহাস (২২)। প্রত্যক্ষদর্শিদের থেকে জানা যায়, বিধান ও জুলহাস বরগুনা থেকে বরইতলার দিকে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিল। গোলবুনিয়া নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে ফেললে বিপরীত মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের তিনজনই গুরুতর আহত হয়। দূর্ঘটনার খবর পেয়ে বরগুনা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। পরীক্ষা-নীরিক্ষার পর কর্তব্যরত চিকিৎসক রাসেলকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গুরুতর আহত বিধান (২৩) ও জুলহাস (২২)কে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বরগুনা সদর থানার কর্মকর্তা ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। নিহতের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।