যুক্তরাজ্যে শনাক্ত হওয়া করোনাভাইরাসের নতুন ধরনের সংক্রমণ রোধে সেখান থেকে ফেরত প্রবাসীদের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
শুক্রবার (১ জানুয়ারি) সকালে কাতার এয়ারওয়েজ ও এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ১১ জন যাত্রী এসে পৌঁছান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। ১ জানুয়ারি থেকে লন্ডন ফেরত যাত্রীদের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে পাঠাতে সরকারি সিদ্ধান্ত কার্যকর করার দিন নির্ধারণ থাকায় এই ১১ জন যুক্তরাজ্য ফেরত প্রবাসিকে পাঠানো হয়েছে আশকোনা হজ ক্যাম্পে।
বিমানবন্দরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. শাহরিয়ার সাজ্জাদ জানিয়েছেন, সকালে (১ জানুয়ারি) যুক্তরাজ্য ফেরত প্রথম ১১ জন যাত্রীকে হজ ক্যাম্পের নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। যাত্রীরা চাইলে সেখান থেকে স্বাস্থ্য অধিদফতরের নির্ধারিত হোটেলে যেতে পারবেন।