যশোরের কেশবপুরে দু’দিন নিখোঁজ থাকার পর বৃহ¯পতিবার মাছের ঘেরের পানি থেকে অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলী সরদারের (৬৯) লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার সারুটিয়া গ্রামের মৃত করম আলী সরদারের ছেলে অবসরপ্রাপ্ত শিক্ষক সাজ্জাদ আলী সরদার গত মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন। নিখোঁজের বিষয় উল্লেখ করে তার ছেলে শাহিদুর রহমান বুধবার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। বৃহ¯পতিবার পরিবারের সদস্যরা বাড়ির পাশ্ববর্তী একটি মাছের ঘেরের পানিতে তার লাশ ভাসতে দেখেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
এ ব্যাপারে কেশবপুর থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) জসীম উদ্দিন বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।