স্কুলে ভর্তির আবেদন করতে না পারায় নতুন করে আবেদন নিতে শুরু করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর। ভর্তি আবেদনের জন্য নির্ধারিত টেলিটকের সফটওয়্যারটি বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে আবার খুলে দেওয়া হয়েছে। ভর্তির লটারি অনুষ্ঠিত হবে আগামী ১১ জানুয়ারি।
মাউশির এক অফিস আদেশে জানানো হয়, আগে বয়সের কারণে আবেদন করতে না পারা শিক্ষার্থীরা এখন আবেদন করতে পারবে। আবেদনের জন্য সফটওয়্যার বিকাল ৫টা থেকে খুলে দেওয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি বিকাল ৫টা পর্যন্ত আবেদনের জন্য সফটওয়্যার চলমান থাকবে। আগামী ১১ জানুয়ারি ভর্তির লটারি অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১৫ থেকে ২৭ ডিসেম্বর পর্যন্ত ভর্তি আবেদন নেওয়া হয়েছিল। ৩০ ডিসেম্বর ভর্তি লটারির নির্ধারিত দিন ছিল। তবে নির্ধারিত শ্রেণিতে ভর্তির নির্ধারিত বয়সের চেয়ে কয়েকদিন কম হওয়ার কারণে বিপুল সংখ্যক ভর্তিচ্ছু আবেদন করতে পারেনি।