শৈলকুপা সার ব্যবসায়ী আলম মোল্লার ব্যাবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শৈলকুপা উপজেলায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ ছাড়াও বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের ব্যাবসায়ীরাসহ সকল স্তরের জনসাধারণ এই ন্যাক্কারজনক হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবী জানান। এক বিবৃতিতে জেলা সার ব্যাবসায়ী নেতা হাজী জাহাঙ্গীর হোসেন,শফিকুল ইসলাম শিমুল,উপজেলার আবু তালেব মোল্লা সহ প্রেসকা¬বের সভাপতি এম হাসান মুসা, সাধারণ সম্পাদক শাহীন আক্তার পলাশ সহ সাংবাদিক নেতৃবৃন্দ জানান সাংবাদিক নোমান পারভেজের পিতা আলম মোল্লার সার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কোনভাবেই মেনে নেয়ার মতো নয়। সন্ত্রাসী কর্মকান্ডের কারণে শহরে ব্যাবসা বানিজ্যের পরিবেশ বিঘœ হচ্ছে। কোন কিছু হলে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা। ন্যাক্কারজনক এ হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি ব্যাবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান তারা। সাংবাদিক নোমান পারভেজ জানান, বেশ কিছুদিন ধরে আমার চাচাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল যার ফলে কোর্টে মামলা হয়, মামলা হওয়ায় ক্ষিপ্ত হয়ে আমার চাচা আবু সাইদ,চাচা সাইদুর রহমান লং, চাচা মালেকসহ ৩-৪ জন সন্ত্রাসী আমার বাবা ও আমাকে মারধর করে ক্যাশ থেকে টাকা নিয়ে পালিয়ে যায়। উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর সন্ধ্যায় পারিবারিক কলহের জের ধরে সাংবাদিক নোমানের বাবার ব্যাবসা প্রতিষ্ঠানে তার তিন চাচা সহ অজ্ঞাত তিন চারজন হামলা চালিয়ে তাকে ও তার বাবাকে মারধর করে ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। প্রকাশ্যে এমন হামলার ভিডিও, অডিও থাকা স্বত্তেও শৈলকুপা থানায় মামলা না হওয়ায় এ ব্যাপারে ঝিনাইদহ কোর্টে একটি মামলা দায়ের করা হয়েছেসিসি টিভি ফুটেজে হামলাকারিদের দেখা গেছে। তবে শৈলকুপা থানার ওসি তদন্ত মহসিন হোসেন জানান,আমরা কোন অভিযোগ পাইনি। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও এবং অডিও রেকর্ড বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।