নওগাঁর ধামইরহাটে পৌরসভার নির্বাচনে মেয়র পদে ৩ জন, কাউন্সিলর (সাধারণ পুরুষ) পদে ৩৭ জন ও সংরক্ষিত নারী আসনে ১৮ জন নারী প্রার্থী তাদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন। ৩১ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থীগণ তাদের কর্মী-সমর্থক নিয়ে নির্বাচন অফিস তথা সহকারী রিটার্ণিং কর্মকর্তার কার্যালয়ে ভীড় জমায়, অনেকটা উৎসব মুখর পরিবেশেই সবাইকে মনোয়নপত্র জমা দিতে দেখা গেছে।
সহকারী রিটার্ণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাজ্জাদ হোসেন জানান, দুপুর ১২ টায় মেয়র পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বর্তমান মেয়র আমিনুর রহমান দলীয় নেতাকর্মীদের নিয়ে মনোয়ন পত্র জমা দেন। অপরদিকে দুপুর ১ টায় বিএনপি’র মনোনীত প্রার্থী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল মনোনয়ন জমা দেন এবং দুপুর ২ টার পর স্বতন্ত্র প্রাথী হিসেবে এ্যাড. আইয়ুব হোসেন মনোয়ন জমা প্রদান করেন। এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন পুরুষ ও সংরক্ষিত মহিলা নারী আসনে ১৭ জন নারী প্রার্থীগণ মনোনয়ন পত্র জমা দিয়েছেন। আগামী ৩ জানুয়ারী মনোয়ন পত্র যাচাই-বাছাই কার্যক্রম ধামইরহাট নির্বাচন অফিসেই সম্পন্ন হবে।