মুজিববর্ষ উপলক্ষে ঝিনাইদহের মহেশপুর উপজেলার আজমপুর ইউনিয়নের আদমপুর গ্রামে ৩২টি ভূমিহীন পরিবারের জন্য সরকারের অর্থায়নে নির্মাণ করা হচ্ছে বসত ঘর। বৃহস্পতিবার দুপুরে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন ঘরগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাশ্বতী শীল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আনিসুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ মেহেরুন্নেছা, উপজেলা প্রকৌশলী মোঃ নজরুল ইসলাম, ১২ নং আজমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবদুস সাত্তার খাঁন, আজমপুর ইউনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আজমপুর ইউনিয়নের আওয়ামী লীগের সেক্রেটারি মোঃ আকিদুর রহমান, ঝিনাইদহ জেলা সৈনিক লীগের সদস্য মোঃ আজিজুর রহমান মন্টু, সাংবাদিক শামীম খাঁন প্রমুখ।
এ সময় সকল গৃহহীনদের মাঝে কম্বল বিতরণ করেন মাননীয় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।