নওগাঁর পোরশায় ইসলামি আন্দোলন বাংলাদেশে যোগ দিলেন প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজোম্মেল হক। বুধবার সরাইগাছি মোড় দলীয় কার্যালয়ে স্বশরীরে উপস্থিত হয়ে দলীয় ফরম পূরণ করে তিনি আনুষ্ঠানিকভাবে দলটিতে যোগদান করেন। তার হাতে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেন ইসলামি আন্দোলন বাংলাদেশে পোরশা শাখার সভাপতি শাহ্ মোহাম্মদ তৈয়ব চৌধুরী ও সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম। এ সময় জেলা ও থানা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।