মনিরামপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আবদুস সাত্তার চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.........রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, দুই কন্যা ও দুই পুত্রসহ অসংখ্যা গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার জোহরবাদ নিজ গ্রাম কামালপুর ঈদগাহ ময়দানে নামাজে জানায শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
মরহুমের পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসে ক্যান্সারে আক্রান্ত হয়ে ভুগছিলেন। আওয়ামী লীগের বর্ষিয়ান এ নেতা ওয়ার্ড ও উপজেলা পর্যায়ে বিভিন্ন পদে আদিষ্ট হন এবং নিজ ওয়ার্ড কামালপুর থেকে দুই বার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এ ছাড়া তিনি মনিরামপুর পৌরসভার প্রথম মেয়াদে দুই বছর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও শোকাবহ পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা এম, এম নজরুল ইসলাম, প্যানেল মেয়র-১ ও কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, জেলা বিএনপি নেতা আলহাজ¦ মোঃ মুছা, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও কাউন্সিলন মফিজুর রহমান মফিজ, সাংগঠনিক সম্পাদক এ্যাড. মকবুল ইসলাম, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।