সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাট গ্রামে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে লাগা অগ্নিকা-ে ক্ষতিগ্রস্থ অসহায় আজাহার আলীর পরিবারে পাতাড়ী ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে দুই বান্ডিল ঢেউ টিন প্রদান করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অগ্নিকা-ে ক্ষতি গ্রস্থ আজাহার আলীর বাড়িতে উপস্থিত হয়ে বিএনপির পক্ষ থেকে তার নিকট ঢেউটিন গুলো হস্তান্তর করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন সাপাহার থানা বিএনপির আহব্বায়ক কমিটির সদস্য ও সাবেক পাতাড়ী ইউপি চেয়ারম্যান তরিকুল ইসলাম,পাতাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবদুল গফুর,তোফাজ্জল হোসেন,নজরুল ইসলাম,যুবদল সভাপতি জয়নাল আবেদীন,সাংগঠনিক সম্পাদক আল মামুন,আমিনুল ইসলাম প্রমুখ।