মনিরামপুরিয়ান ফেসবুক গ্রুপ আয়োজিত ‘শো-ইয়র হিডেন’ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌর শহরে আরআই টেকনোলজি হলরুমে গ্রুপের প্রধান এডমিন আল হেলাল মামুনের সভাপতিত্বে এতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন মনিরামপুর সাহিত্য পরিষদের সভাপতি সাংবদিক হোসাইন নজরুল হক। গ্রুপ এডমিন তাসমিমুল হাসানের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আরআই টেকনোলজি পরিচালক কামরুল হাসান রাসেল, ঢাকা অটো-এর পরিচালক শাহরিয়ার রিমন প্রমুখ। প্রতিযোগিতায় ফটোগ্রাফি, নিত্য, গান, আবৃতি, ভিডিও গ্রাফি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করা হয়।