মনিরামপুরে অসহায় ও দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার বিকেলে সিটি প্লাজার চেয়ারম্যান আলহাজ¦ এস,এম ইয়াকুব আলীর অর্থায়নে এসব কম্বল বিতরণ করা হয়। উপজেলার সদর ইউনিয়ন হাজরাকাটি গ্রামে কম্বল বিতরণ করেন মনিরামপুর পাবলিক লাইব্রেরির সম্পাদক ও প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক নূরুল হক। এ সময়ে উপস্থিত ছিলেন বন্ধনের প্রতিষ্ঠাতা সভাপতি মুর্শিদ হাসান ইমন, সদস্য সজীব হাসান, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মনিরুদ্দীন মোড়ল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রবিউল ইসলাম, ওয়ার্ড যুবলীগের সভাপতি মিলন হোসেন, সাধারণ সম্পাদক শফিকুর রহামান শফিকসহ প্রমুখ।