ঝিনাইদহ সদর উপজেলার গৃহবধু শারমিন খাতুন (২২) এক সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধায় সদও উপজেলার নওদাপাড়ায় গৃহবধুর স্বামী বাড়ি থেকে লাশ উদ্ধার করে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের নওদাপাড়ার আসাদের ছেলে মাছিদুল ইসলাম মাসুদের বছর চারেক আগে একই উপজেলার সাধুহাটি ইউনিয়নের মাগুরা পাড়ার মোসারেফ হোসেনের মেয়ে শারমিন খাতুনের সাথে বিয়ে হয়। এরইমধ্যে তাদের সংসারে মারিয়া নামের আড়াই বছরের এক কন্যাসন্তান রয়েছে।
শারমিনের পিতা মোসারেফ হোসেন অভিযোগ করে বলেন, তার মেয়েকে হত্যা করা হয়েছে। মেয়ের শরীরও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনার পর তার জামাই মাছু গাঁ ঢাকা দিয়েছে। তবে স্বামীর বাড়ির লোকজন বলছে, শারমিন গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
এ বিষয়ে বাজার গোপালপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ মনির হোসেনের নিকট জানতে চাইলে তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে দেখা হচ্ছে।