দিঘলিয়া উপজেলার সেনহাটিতে আকরাম হোসেনের কন্যা(১৯)ধর্ষিতা হয়েছে। এ ব্যাপারে দিঘলিয়া থানায় মামলা হয়েছে। মামলা নম্বর ৯ সূত্রে জানা যায় গতরাতে মেয়েটি একাকী বাড়ি ফেরার পথে মনিরের মাছের ঘের এলাকায় এলে হাজীগ্রামের মিজানুর রহমানের পুত্র ডালিম(২৫)তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এদিকে ধর্ষকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেচ্ছাসেবী সামাজিক সংগঠন আলোর মিছিল এর পক্ষ থেকে দিঘলিয়া উপজেলা চৌরাস্তার মোড়ে এক বিশাল মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন রবিউল ইসলাম রাজিব, নাহিদ জুম্মন জেড, সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান, সাংবাদিক মনিরুল ইসলাম মোড়ল,রেদোয়ান হমিম,মহিউদ্দিন পারভেজ, সজল কুমার বিশ্বাস, আসমা আক্তার চম্পা, সাদিয়া সিদ্দকা পাপড়ী,হেদায়েত উল্লাহ প্রমূখ। আগুয়ান ৭১ ও এন্টি রেফ একশন এ দাবির সাথে একাত্মতা ঘোষণা করেন।এ ব্যাপারে দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ আহসান উল্লাহ জানান ধর্ষকে গ্রেফতারের চেষ্টা চলছে। এলাকার বিজ্ঞ মহলের অভিমত দিঘলিয়া থানার বিভিন্ন গ্রামে গাজা ও ইয়াবা সহ নানা ধরনের নেশা দ্রব্যের অবাধ আমদানি ও বেচাকেনা এবং আইনের প্রয়োগের অনুপস্থিতির কারণে যুবসমাজ এ সকল সামাজিক অপরাধে জড়িয়ে পরছে।