বরগুনার পাথরঘাটা উপজেলা থেকে সাড়ে তিন কোটি টাকা মূল্যের ৩ টি বিরল প্রজাতির তক্ষকসহ মো. চুন্নু মিয়া ( ৫০ ) নামের এক ব্যাক্তিকে আটক করেছে পাথরঘাটা স্টেশনের কোস্টগার্ড।
মঙ্গলবার ( ২৯ ডিসেম্বর ) দুপুর ১২ টার দিকে পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিন চরদুয়ানী এলাকায় তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে চুন্নু মিয়াকে।
আটককৃত মো. চুন্নু মিয়া পাথরঘাটা উপজেলার চরদুয়ানী ইউনিয়নের দক্ষিন চরদুয়ানী এলাকার আবদুল লতিফ আকনের ছেলে।
কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের লেফটেন্যান্ট মো. ফাহিম শাহরিয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি কিছু দুস্কৃতিকারী বন্য প্রানী পাচার করছে । এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটার দক্ষিন চরদুয়ানী এলাকা থেকে ৩ টি তক্ষকসহ চুন্নু মিয়া নামের এক ব্যাক্তিকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, পরে তক্ষকগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে। এই তক্ষক গুলোর দাম প্রায় সাড়ে ৩ কোটি টাকা হতে পারে বলেও জানান তিনি।
বন বিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো . মনিরুল হক ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, আটকৃত তক্ষকগুলো পাথরঘাটার সংরক্ষিত বনে অবমুক্ত করা হবে।