কালীগঞ্জে আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়। সোমবার দুপুরে ঝিনাইদহের কালীগঞ্জ পৌর বলিদাপাড়া সংস্থার প্রকল্প কার্যালয় প্রাঙ্গনে ইন্টিগ্রেটড সাসটেইনেবল প্রজেক্ট ফর আর্সেনিক মিটিগেশন অফ ড্রিংকিং ওয়াটার থ্রো সনোফিল্টার ফর দি আর্সেনিক এক্সপোজড পোউর পিপুল অফ কালীগঞ্জ উপজেলা, ডিসট্রিক প্রকল্পের” কালীগঞ্জ উপজেলার আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে আর্সেনিক মুক্তকরন “সনোফিল্টার” বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার প্রোগ্রাম কো-অর্ডিনেটর শাহ আবুল আওয়াল। প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা। অনুষ্ঠান পরিচালনা করেন প্রজেক্ট ম্যানেজার মোঃ তৌহিদুল করিম। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক সাজ্জাদ আহমেদ,প্রকল্প এলাকার উপকারভোগী ও কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা/কর্মচারী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা বলেন আর্সেনিক একটি নিরব মানব ঘাতক যা কিনা ভু-গর্ভস্থ্য পানির সহিত মিশ্রিত অবস্থায় থাকে। আর্সেনিক আক্রান্ত ও ঝুঁকিতে থাকা দরিদ্র পরিবারের মাঝে বিনামুল্যে আর্সেনিক মুক্তকরন সনোফিল্টার সরবরাহ করায় মাশউক সংস্থার মহোতি এই উদ্দ্যোগকে স্বাগত ও ধন্যবাদ জানান। এটার সঠিক ব্যবহার ও রক্ষনাবেক্ষন মাশউক এর কর্মীদের শেখানো পদ্ধতিতে আপনারাই করবেন এবং এর থেকে উপকৃত হবেন। বাল্যবিবাহ থেকে বিরত থাকা, নারী-পুরুষ বৈষম্য দুরীকরণ, সময়মত বাচ্চার জন্ম নিবন্ধন করানো, হামরুবেলা টিকা প্রদান এবং করোনা থেকে দুরে থাকার জন্য সঠিক নিয়মে মাস্ক ব্যবহার করা ইত্যাদি বিষয়ে সকলকে সচেতন হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।