মনিরামপুরের দূর্বাডাঙ্গা ইউনিয়নের কোনাকোলা, বাজিতপুর ও বিপ্রকোনা গ্রামের শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার সকালে নিজস্ব অর্থায়নে শীতার্তদের মাঝে এ কম্বল বিতরণ করেন মেম্বর পদপ্রার্থী ও আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও যুবলীগ নেতা ফজলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা আকবর হোসেন আকু মোল্যাসহ প্রমূখ।