মনিরামপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য ও সমাজ সেবক আলহাজ¦ শামছুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি.........রাজেউন)। সোমবার দুপুর ১২টার দিকে তিনি নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। তিনি স্ত্রী, ৪ পুত্র, ৫ কন্যা ও নাতী-নাতনীসহ অসংখ্যা গুনাগ্রাহি রেখে গেছেন।
মরহুম শামছুর রহমান মোল্যার চার পুত্র হলেন, ব্যাংকার মিজানুর রহমান মিজান, উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মুস্তাক, যুবলীগের যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মিল্টন, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মুরাদুজ্জামান মুরাদ। সোমবার মাগরিববাদ নিজ হাজরাকাটি গ্রামে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবরিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। পারিবারিক সূত্রে জানাগেছে, তিনি দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন।
এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক ও মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র অ্যাড. শহীদ মোঃ ইকবাল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম, আওয়ামী লীগ নেতা এম,এম নজরুল ইসলাম, মনিরামপুর সদর ইউপি চেয়ারম্যান নিস্তার ফারুক, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি ফারুক আহম্মেদ লিটন, সম্পাদক মোতাহার হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।