কিশোরগঞ্জের নিকলীর সিংপুরে মোটরসাইকেল-টমটম মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আমির আমজা (৪০) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন।
বুধবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নিকলী উপজেলার সিংপুর সড়কের নোয়াপাড়া এলাকায় নামক এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক দামপাড়া ইউনিয়নের হাসানপুর গ্রামের সদর আলীর ছেলে।
এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।